• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভাতার দাবিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের মানববন্ধন

সিসি নিউজ।।  নীলফামারীতে ভাতার দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফারী এসাসিয়েশন। সোমবার সকাল ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে ওই মানবববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে নীলফামারী জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সগণ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে সেখানে জেলা ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের সভাপতি নাজমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম, সহ দপ্তর সম্পাদক পাপিয়া পারভীন পপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরফিনা আক্তার প্রমুখ। জেলা ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম বলেন, ‘নতুন কারিক্যুলামে ইন্টার্ন নার্সদের ভাতা দেওয়ার কথা উল্লেখ থাকলেও সে ভাতা থেকে বি ত আমরা। দ্রুত সময়ের মধ্যে ইন্টার্ন ভাতা প্রদান করা না হলে দাবি আদায়ের জন্য সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ