• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তায় ভেসে আসা যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ডিমলা থানা-পুলিশ ওই যুবকের লাশ ভারতের সিংপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর সীমান্ত গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৯৭ / ১ এর ১১ নম্বর পিলারের পাশে জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষের নেতৃত্ব দেন রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক।

অপরদিকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ভারতের কুচবিহারের অধীনস্থ সিংপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সন্জয় কুমার। এরপর ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত যুবকের লাশ হস্তান্তর করেন।

থানার হাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে যুবকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশটি ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ