• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ধানক্ষেতে পড়েছিল কলেজছাত্রের মরদেহ 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে ওই মরদেহ  উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কলেজছাত্র সৌরভ হোসেন  পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। সে সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
(ওসি) জাহিদুল হক জানান,  কলেজ ছাত্র সৌরভ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে বড় মোহাম্মদপুর গ্রামের  ধানক্ষেতে  সৌরভের  মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ  উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ  সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ