• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ঋণের চাপে রাতের আঁধারে উধাও এক পরিবার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রায় এক সপ্তাহ থেকে হদিস নেই হানিফ আলী নামে এক রেলকর্মচারী ও তাঁর পরিবারের। এলাকাবাসীদের ধারণা বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছে প্রায় ২০ লাখ টাকা ঋণ করেন তিনি। এই ঋণের চাপেই গত সোমবার  রাতের অন্ধকারে স্ত্রী ও দুই সন্তান নিয়ে  রেলওয়ে বসতবাড়ী ছেড়েছেন হানিফ আলী। এদিকে তার নামে বরাদ্দকৃত রেলওয়ে ওই বসতবাড়ি এক পাওনাদার দখলে নিয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের ইসলামবাগ এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ আলী সৈয়দপুর সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিভাগীয় তত্বানধায়কের (ডিএস) কার্যলয়ে পিওন পদে কর্মরত হানিফ আলী। তিনি শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকায় ৫৩৬/ এফ নং রেলওয়ে বসতবাড়ি বরদ্দ নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি চন্দ্রপুর গ্রামে। এনজিওসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে ঋণ নেন তিনি। ঋণের টাকা পরিশোধে ওইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি তাগাদা দিলে উল্লেখিত দিন হানিফ আলী বসত বাড়িতে তালা ঝুলিয়ে পরিবার পরিজন নিয়ে উধাও হয়। সেই থেকে ওই পরিবারগুলোর হদিস মিলছে না। খোঁজ নিয়ে জানা গেছে কর্মস্থলেও যাচ্ছেন না তিনি। এমনকি গ্রামের বাড়িতেও যাননি।
এ সময় কথা হয় প্রতিবেশি ওমেদুল হাসানের সাথে। তিনি জানান, সোমবার দিনের বেলায় ওই পরিবারের সদস্যরা বাড়িতেই ছিল। কিন্তু পরদিন বুধবার সকালে বাড়ি প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। শুনেছি তাদের অনেক দেনা রয়েছে। প্রতিদিনই বিভিন্ন পাওনাদাররা তাদের খোঁজে বাড়িতে আসছেন। এদের মধ্যে বিভিন্ন এনজিও লোকজনই বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, পালিয়ে যাওয়ার খবর পেয়ে এক পাওনাদার এসে ফানিফ আলীর নামে বরদ্দকৃত রেলওয়ে বাসার তালা ভেঙ্গে তা দখলে নিয়েছেন।
এলাকার একাধিক ব্যাক্তি জানান,  আমাদের জানামতে, ওই  পরিবারের ঋণের পরিমান প্রায় ২০ লাখ টাকা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ