• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কসহ ৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের ছাত্রলীগ নেতার পুকুর পাড়ে একটি টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

আটককৃতরা হলেন, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়েজিদ (২০) এবং মদনাহার গ্রামের সবুজ সরকার।

ওসি ওয়াসিম আল বারী জানান, মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের নিয়ে জুয়ার আসর চালিয়ে আসছিল। সোমবার দুপুরে  উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিকালে আদালতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে  বিকালে তাদের জেল-হাজতে পাঠানো হবয়ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ