• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী জেলা সদরের অদূরে নটখানায় টিএলএম প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়। টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সভার আয়োজন করে। উক্ত সভায় সচেতন নাগরিক কমিটির সদস্য ছাড়াও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন (এসিজি) গ্রুপের সদস্যরা অংশ নেন। এসময় সনাক সভাপতি তাহমিনুল হক ববীর সভাপতিত্বে বক্তৃতা দেন টিআইবি রংপুর অঞ্চলের সমন্বয়কারী কমল কৃষ্ণ সাহা, সনাক সহ-সভাপতি মো. মিজানুর রহমান লিটু, জাহানারা রহমান ডেইজি, সদস্য প্রহল্লাদ চন্দ্র দাস , আকতারুল আলম রাজু, নাসিমা বেগম, ফারজানা ইয়াসমিন ইমু, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, ইতা হাসদা, টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান, ইয়েস গ্রুপের দলনেতা জাহিদ হাসান ও সহ-দলনেতা মোছা. মোনালিসা তামান্না, সাখাওয়াত হোসেন, গোড়গ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এসিজির মোছা. আঞ্জুয়ারা বেগম ও মোছা. হালিমা আক্তার, টুপামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসিজির মো. জামাল উদ্দিন ও মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিস এসিজির মো. বাবুল হোসেন ও সোনামনি আক্তার, বালাপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির মোছা. রানু আক্তার, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির চামেলী রানী রায় ও নিয়তি রায়, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির মো: আসাদুজ্জামান, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এসিজির গীতা রানী রায়, নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয় এসিজির মো. মুসা আলী ও মোছা. শাকিলা আক্তার তানিয়া প্রমুখ। বক্তারা দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় করে শিক্ষনীয় বিষয়, চ্যালেঞ্জ সমূহ এবং ভবিষ্যৎ করনীয় তুলে ধরেন। শেষে সেখানে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করার সনাক সভাপতি তাহমিনুল হক ববী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ