• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর ও সিলেটের দু-এক জায়গা ছাড়া সারা দেশেই শুষ্ক আবহাওয়া

সিসি নিউজ।। আজ শুধু রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্য সব অঞ্চলেই আবহাওয়া থাকবে শুষ্ক। দিন ও রাতে এই আবহাওয়া পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ দিকে ঢাকাসহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাট ৩০ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ