• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিমলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় ফেসবুকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আনারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত বুধবার রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রাম থেকে তাকে আটক করে। তিনি ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। এঘটনায় বৃহস্পতিবার সকালে ডিমলা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, আনারুল ইসলাম তার স্বপ্নময় পৃথিবী নামে নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে করে আপত্তিকর কথা লেখেন। সেটি নজরে এলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বৃহস্পতিবার সকালে মানহানিকর ওই পোস্টে একই গ্রামের লেলিন ইসলাম (৩০) এক যুবক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, সাইবার নিরাপত্তা আইনে ওই যুবককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ