• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতায়িত হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির (২৪) মৃত্যু হয়েছে। শহরের গোলাহাট অবাঙালি ১নং ক্যাম্পে আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আকবর ওই ক্যাম্পের মৃত সাহিদ হোসেনের ছেলে। তাঁর স্ত্রী ও ৪০ দিনের একটি শিশুসন্তান রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, উল্লেখিত সময় আকবর ওই এলাকায় একটি বাড়ির বৈদ্যুতিক সংযোগ তার মেরামতের কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ