• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিমুর মৃত্যুর ঘটনায় রুফি আটক

সিসি নিউজ ডেস্ক।। ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে তাকে আটকের কথা নিশ্চিত করেন র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।

তবে তাকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মারা যান হোমায়রা হিমু। রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।’

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, ‘উরফি জিয়া (জিয়াউদ্দিন রুফি) নামে হিমুর এক বন্ধু বিকেল ৩টার দিকে তার বাসায় যায়। পরে উরফি জিয়া (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) ও ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপালাতে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবল দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইলটাও পাওয়া যাচ্ছে না।’

এ সময় তিনি আরও বলেন, তাকে গ্রেপ্তার করলে বিষয়টি পরিষ্কার হবে।

অভিনেতা রওনক হাসান বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ