• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে খাদ্য বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে ছিন্নমূল অসহায় দুইশ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে  সৈয়দপুর রেল স্টেশনে ওইসব মানুষকে প্যাকেটজাত খাবার দেওয়া হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস -২০২৩ উপলক্ষে এ কর্মসুচীর আয়োজন করা হয়।  এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মীর্জা সালাহউদ্দিন বেগ।
এ সময় উপস্থিত ছিলেন  লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক লায়ন কোহিনুর বেগম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য লায়ন আলহাজ্ব মো. আজমল সরকার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহম্মেদ, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর  কামারপুকুর কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুল ইসলাম মিন্টু, লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন কাজী মো. একরামুল হক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ  (কিন্ডার গার্টেন শাখা) জাবেদ আলী শেখ, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যপক লায়ন আনিছুর রহমান , ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লায়ন গোলাম রোবায়েত মিন্টু, লায়ন আবু নাসের চৌধুরী বাবু, লায়ন রুহুল আমিন জুয়েলসহ ক্লাবের সেক্রেটারি, ট্রাজারার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ