• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাইসাইকেলে চেপে বড়বোনকে কর্মস্থলে পৌঁছানো হলোনা মিলনের

সিসি নিউজ।। বাইসাইকেলে চেপে বড়বোনকে কর্মস্থলে পৌঁছে দেওয়া হলো কিশোর মো. মিলন ইসলামের (১৪)। পথে বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নেয় তার প্রাণ। ঘটনাটি রবিবার দুপুর দুইটার দিকে নীলফামারী শহর বাইপাস সড়কে ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় নামক স্থানে ঘটে। মিলন ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এঘটনায় আহত মিলনের বড়বোন তারজিনা আক্তার তারিন (১৮) নীলফামারী জেনালের হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের অদূরে আফিল এগ্রো ফার্মে সুপাভাইজার পদে কাজ করেন তারজিনা আক্তার তারিন। দুপুরে ছোটভাই মিলন বাড়ি থেকে বড়বোন তারিনকে বাইসাইকেলে বহন করে ওই সড়ক ধরে কর্মস্থলে নিয়ে যাচ্ছিল। পথে একটি বেপরোয়া প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন ভাইবোন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত মিলনের বড়বোন তারিনকে সেখানে ভর্তি করা হয়। ঘটনার সময় কৌশলে প্রাইভেটকারসহ পালিয়ে যায় চালক। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ