• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

সিসি নিউজ ডেস্ক।। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতির কর্মী-সমর্থকেরা। রোববার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এরপরই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

রোববার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
এ সময় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হিসেবে মো. হেলাল উদ্দিন কবিরাজের নাম ঘোষণা করা হয়।

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, ‘আমি এখনো ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃণমূল পর্যায়ে কর্মী-সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাবো। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ