• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর চারটি সংসদীয় আসনে ৮ জনের মনোনয়ন বাতিল

সিসি নিউজ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় আট জনের মনোনয়ন পত্র বাতিল এবং পাঁচ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাইবাছাই শেষে সন্ধ্যায় ওই ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অপর দিকে স্থগিত হওয়া ওই পাঁচ প্রার্থীর মনোনয়ন পুনরায় যাচাইবাছাই শেষে সোমবার সিদ্ধান ঘোষনা করা হবে বলে জানান তিনি।

রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১০ জনের মনোনয়ন পত্রের মধ্যে পাঁচ জনের মনোনয়ন বৈধ, দু’টি বাতিল ও তিনটি স্থগিত করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বীমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি (এ) মনোনীত তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো. সিরাজুল ইসলাম ও জাতীয় পার্টি ( জেপি) মনোনীত মখদুম আজম মাশরাফী এবং স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম বাবুল।অপর দিকে এই আসনে দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন ন্যাশনাল পিপলস্ পার্টির করুনাময় মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী (জনি)। মনোনয়ন স্থগিত করা হয়েছে বিএনএমের জাফর ইকবাল সিদ্দিকী, তৃণমুল বিএনপির এনকে আলম চৌধুরী এবং জাকের পার্টির লতিবালী রহমান লতিফ।

নীলফামারী-২ (সদর) আসনের ৬ জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আসাদুজাজামান নূর, জাতীয় পার্টির (এ) মো. শাহজাহান আলী চৌধুরী, জাকের পাটির মো. আবু সাঈদ, বাংলাদেশ কংগ্রেস’র মো. মোরছালীন ইসলাম (বাংলাদেশ কংগ্রেস)। এই আসনে দু’জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী বিকাশ চন্দ্র অধিকারী এবং স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১২জন প্রার্থীর মধ্যে সাত জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে তিনটি বাতিল ও দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। বৈধ প্রাথীরা হলেন, আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, তৃণমূল বিএনপি খলিলুর রহমান, গণতন্ত্র পার্টির মোজ্জাম্মেল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অধ্যাপক আজিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি বিদ্রোহী) কাজী ফারুক কাদের, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আবু সাঈদ শামীম। মনোনয়ন বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) মার্জিয়া সুলতানা, হুকুম আলী খান ও মো. রোকুনুজ্জামান। স্থগিত করা হয় স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) সাদ্দাম হোসেন পাভেল ও বাংলাদেশ কল্যানপার্টির বাদশা আলমগীর।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থীতার মনোনয়ন বৈধ ঘোষনা করে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, জাতীয়পাটির আহসান আদেলুর রহমান, আওয়ামী লীগের জাকীর হোসেন বাবুল, তৃণমূল বিএনপির আব্দুল্লাহ আল নাসের, এনপিপি’র আব্দুল হাই সরকার, বিএনএম’র সাজেদুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আজিজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) মোখছেদুল মোমিন ও সাখাওয়াৎ হোসেন খোকন।

রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আরো জানান, যে আট জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে তার অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতা থাকায় এবং মৃত ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকা ভুক্ত করায় তাদের মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে তারা নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন। অপর দিকে স্থগিত হওয়া পাঁচ জন প্রার্থীর মনোনয়নগুলো পুনরায় যাচাইবাছাই পূর্বক সোমবার বিকেল চারটায় চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানান রির্টানিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ