• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর চারটি সংসদীয় আসনে ১০ জনের মনোনয়ন বাতিল

সিসি নিউজ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের মনোনয়ন পত্র বৈধ এবং ১০ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাইবাছাই শেষে বিকেলে ওই ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

রির্টানিং কর্মকর্তা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১০ জনের মনোনয়ন পত্রের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, ৩টি বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বীমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি (এ) মনোনীত তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো. সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি ( জেপি) মনোনীত মখদুম আজম মাশরাফী, এ্যাড. এন কে আলম চৌধুরী (তৃণমুল বিএনপি), মো. লতিবালী রহমান লকিফ ( জাকের পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম বাবুল।

অপর দিকে এই আসনে দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন ন্যাশনাল পিপলস্ পার্টির করুনাময় মল্লিক, স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী (জনি) ও বিএনএমের জাফর ইকবাল সিদ্দিকী

নীলফামারী-২(সদর) আসনের ৬ জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আসাদুজাজামান নূর, জাতীয় পার্টির (এ) মো. শাহজাহান আলী চৌধুরী, জাকের পাটির মো. আবু সাঈদ, বাংলাদেশ কংগ্রেস’র মো. মোরছালীন ইসলাম (বাংলাদেশ কংগ্রেস)।

এই আসনে দু’জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী বিকাশ চন্দ্র অধিকারী এবং স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১২জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রাথীরা হলেন, আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, তৃণমূল বিএনপি খলিলুর রহমান, গণতন্ত্র পার্টির মোজ্জাম্মেল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অধ্যাপক আজিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি বিদ্রোহী) কাজী ফারুক কাদের, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আবু সাঈদ শামীম ও স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) সাদ্দাম হোসেন পাভেল।
মনোনয়ন বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) মার্জিয়া সুলতানা, হুকুম আলী খান ও মো. রোকুনুজ্জামান এবং বাংলাদেশ কল্যানপার্টির বাদশা আলমগীর।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থীতার মনোনয়ন বৈধ ঘোষনা করে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন, জাতীয়পাটির আহসান আদেলুর রহমান, আওয়ামী লীগের জাকীর হোসেন বাবুল, তৃণমূল বিএনপির আব্দুল্লাহ আল নাসের, এনপিপি’র আব্দুল হাই সরকার, বিএনএম’র সাজেদুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আজিজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) মোখছেদুল মোমিন ও সাখাওয়াৎ হোসেন খোকন।

রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আরো জানান, যে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে তার অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতা থাকায় এবং মৃত ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকা ভুক্ত করায় তাদের মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়।

তিনি জানান, বাতিল হওয়া প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে তারা নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ