• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত যুবকেরা হলেন উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলাম ছেলে মোখলেছুর রহমান (২৮) এবং একই এলাকার আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭)।

গেদুড়া ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, ভোররাতে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০/৩ এস, ভারত নারগাঁও ক্যাম্প পিলার-৭২ সীমানার এলাকায় বাংলাদেশি কয়েকজন গরু পারাপার করতে গেলে তাঁদের লক্ষ্য করে বিএসএফ সাত-আঠটি গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশ অংশে চলে আসেন। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সকালে গ্রামবাসী মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর মরদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘জহুরুলের মরদেহ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। আগামীকাল বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ