• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সিসি নিউজ।। দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। তাতে কেউ হতাহত না হলেও বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা এইচএ প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৩৪১৬) নামের একটি বাসে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে কোতোয়ালী থানা ও দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

ওই বাসের চালকের সহকারী অমল দাস বলেন, বাসটি টার্মিনালে দাঁড় করে রাখা ছিল। রাত পৌনে ২টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হোটেলে যান তিনি। সেখান থেকে বাসে আগুনের খবর পেয়ে ছুটে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কা করা হচ্ছে, এটি নাশকতার একটি অংশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ