• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

সিসি নিউজ ডেস্ক।। অবরোধ চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এই মামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী (২৫), বড়হর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরমান আলী (৩৮) ও বিএনপি কর্মী মোকদম আলী (৪৬)।

এ বিষয়ে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান বলেন, ৩ ডিসেম্বর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মোহাম্মদ আলী, ফরমান আলী ও মোকদম আলীকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ