• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন

সিসি নিউজ।। বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) তৃতীয় মেয়াদে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন নীলফামারীর ডোমারের আনোয়ার হোসেন। তিনি বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট কার্যালয়ে হলরুমে কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৩-২৫ “গ্রুপ এ” সীড ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ১০ জন সদস্য পদে কোন প্রতিদন্দি না থাকায় নির্বাচন বোর্ড তাদের নির্বাচিত ঘোষণা করে।

অন্য সদস্যরা হলেন, এম আনিস উদ দৌল্লা, মো: ফজলুর রহমান মালিক, শামিম আহম্মেদ, এ এইচ এম হুমায়ুন কবির, মোস্তফা কামাল, মো: আফছার উদ্দিন আকন্দ, মো: আলী আফজাল, এবিএম জিয়াউর রহমান, তাজোয়ার মো: আউয়াল।

মঙ্গলবার সন্ধ্যা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাফেজ হারন-অর-রশীদ ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও “গ্রুপ বি” সীড ডিলার ভোট গ্রহণ শেষে ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদের নির্বাচন সম্পূর্ণ হবে।
বন্ধন জেনেটিক্স লি:(বন্ধন সীডস) এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন টানা তিন বার বিএসএ এর সদস্য নির্বাচিত হলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ