• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল

সিসি নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন। সেখানে তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় বক্তব্য দেবেন।

চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দুবার কোটালীপাড়ায় এসেছেন। গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা এবং ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন। তখন উপজেলাটি ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছিল।

তবে এবার নেই কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন। এবার নির্বাচনী আচরণবিধি মেনে কর্মিসভা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবারের আগমন একটু ব্যতিক্রম। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের পর আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার শুরু করব।’

আয়নাল হোসেন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় যোগ দেবেন। এ জন্য কোনো ব্যানার, পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই কর্মিসভা করব। এই কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যাপারে যে নির্দেশ দেবেন, আমরা তা মেনে চলব।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ