• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ভারতে দুই মামলার আসামি মমতাজ

সিসি নিউজ ডেস্ক।। মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-সদরের একাংশ) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী। গত পাঁচ বছরে তাঁর সম্পদ ও আয় দুটোই বেড়েছে, তবে বাড়েনি নগদ অর্থের পরিমাণ। রয়েছে কোটি টাকা দামের ল্যান্ডক্রুজার গাড়ি। এদিকে ভারতে দুটি ফৌজদারি মামলার আসামিও তিনি।

মমতাজ বেগমের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে মমতাজের দেওয়া হলফনামা অনুযায়ী, সে সময় তাঁর বাৎসরিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। বর্তমানে তাঁর আয় দেখানো হয়েছে ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে তাঁর পেশা থেকে আয় ৭ লাখ টাকা, কৃষি খাত থেকে ৩ লাখ টাকা এবং বাড়ি, অ্যাপার্টমেন্ট আর দোকান ভাড়া থেকে আসে আরও ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে ৫ লাখ ৫৬ হাজার ৮৯১ টাকা আয় দেখিয়েছেন তিনি।

২০১৪ সালে মমতাজ আয় দেখিয়েছিলেন ৭৯ লাখ ২৬ হাজার ৮৩৪ টাকা। এর মধ্যে ছিল কৃষি খাতে ৭০ হাজার, ব্যবসা থেকে ১০ লাখ ৮৪ হাজার ৯৫৩, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ৩০ লাখ, ব্যক্তিগত পেশা থেকে ৩ লাখ ৩০ হাজার এবং অন্যান্য খাত থেকে ৩৪ লাখ ৪১ হাজার ৮৮১ টাকা।

আবার ২০১৮ সালে মমতাজের অকৃষিজমি ছিল ১ হাজার ২০০ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৫০০ শতাংশে। ২০১৪ সালের হলফনামায় অকৃষিজমির পরিমাণ ছিল ৫ কাঠা, যার দাম ছিল ৫ কোটি টাকা।

এদিকে গত পাঁচ বছরে মমতাজের ঋণের পরিমাণ কমেছে প্রায় ৫২ লাখ ৫৩ হাজার টাকা। বর্তমানে তাঁর ব্যাংক ঋণ ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা। দেশে মমতাজের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ভারতের বহরমপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত এবং কলকাতার হাইকোর্টে মমতাজের বিরুদ্ধে দুটি প্রতারণার মামলা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ