• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নীলফামারীতে স্বাধীনতা চিকিৎসক পষিদের পরিচিতি সভা ও সাণ্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাণ্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের একটি হোটেলের সভা কক্ষে ওই সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. মমতাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংগঠনের সদস্য ও নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম শাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুল হাসান চৌধুরী শাহীন, সদস্য ও নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু আল হাজ্জাজ, সহ সভাপতি আব্দুল মজিদ, মো. আনোয়ারুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হাবিবুর রহমান, দিলীপ কুমার রায়, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অমল কুমার, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে দুপুর একটার দিকে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শহরের বঙ্গবন্ধু চত্বরে সমবেত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন। পরে পরিচিতি সভা শেষে সেখানে প্যাপটিক আলসার বিষয়ে সাইণ্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, গত ৫ সেপ্টেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদ নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে এ সব কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ