• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে শহীদ বৃদ্ধিজীবী দিবস পালিত

সিসি নিউজ।। সারাদেশের মতো বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরেও যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বৃদ্ধিজীবী দিবস -২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন,সাংবাদিক এম আর আলম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী প্রমুখ।
এর আগে আলোচনা সভার শুরুতেই শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে ও শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এছাড়াও শহীদ দিবস উপলক্ষে সকাল নয়টায় শহরের বিমানবন্দর সড়কে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ