সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলা কমিটির আহবায়ক, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রধান উপদেষ্টা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে আহবায়ক এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে সদস্য সচিব মনোনীত করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাফিউল ইসলাম শাফি, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জাতীয় পার্টি সদর উপজেলা কমিটির আহবায়ক মো. মাসুদ নবী মুন্না ও সদস্য সচিব মো. মাসুদার রহমান মিলন। এছাড়া ৯০ জন সদস্য রাখা হয়েছে উক্ত কমিটিতে। উৎস: যুগান্তর