• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন আসামী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের দাবী। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট শহরের নিশিরমোড় মহল্লার আব্দুল ওয়াদুদের ছেলে অপু ওয়াদুদ (২৪) ও মৃত শহিদুলের ছেলে তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকার রাজুর ছেলে আব্দুল মমিন (২৬)।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই দুটি ঘটনার সাথে অপু, তাইজুল ও মমিন জড়িত রয়েছে বলে আজ ভোর রাতে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ