• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় নাশকতার মামলায় বিএনপির ৩ জন গ্রেপ্তার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় নাশকতার মামলায় বিএনপির দুই সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোবিন্দপুর এলাকার রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও ইয়াসিন আলী (৩৯) এবং ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি টংগুয়া এলাকার সাইয়াদুল ইসলাম মুক্তি (৫৪)।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ইতিপূর্বেই তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ