• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রেড ক্রিসেন্টের কম্বল বিতরণে প্রার্থীর উপস্থিতি চায় না ইসি

সিসি নিউজ ডেস্ক।। শীতের কম্বল বিতরণ কার্যক্রমে কোনো প্রার্থী যেন উপস্থিত না থাকে তা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা রেড ক্রিসেন্টের মহাসচিবকে পাঠিয়েছেন। এর আগে কোনো ত্রাণ কার্যক্রম না নেওয়ার জন্য ইসি নির্দেশনা দিলেও শীত বিবেচনায় কম্বল বিতরণের অনুমতি চায় সোসাইটি। মানবিক দিকে বিবেচনায় সম্মতি দিলেও তা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য বলে।

একই সঙ্গে নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ