• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় দুই বিএনপি নেতা আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল (৫০) এবং ফুলবাড়ী পৌর যুবদলের আহব্বায়ক শফিকুল ইসলাম জুয়েলকে (৪৫) আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় পৌর এলাকার টিটির মোড়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় তাদের আটক করা হয়।
শাহাদৎ আলী সাহাজুল পশ্চিম কাঁটাবাড়ী (বাজার) এলাকার মৃত মনসুর আলী মন্ডলের ছেলে এবং শফিকুল ইসলাম জুয়েল পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মৃত ওছমান গণির ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ধৃত বিএনপি নেতা শাহাদাৎ আলী সাহাজুল নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী ও শফিকুল ইসলাম জুয়েল সন্দেহ ভাজন আসামী যা প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের ১ নভেম্বর ফুলবাড়ী থানায় শাহাদাৎ আলী সাহাজুল ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদসহ ১৯ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা নেতা-কর্মিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ