• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৫

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসরকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উভয় পক্ষের দেওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাখোলা বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা গনসংযোগসহ প্রচার করছিলেন। এরই মধ্যে দু’পক্ষের সমর্থকদের কথাকাটাটি ও হাতাহাতির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ ২ জন ও নৌকার সমর্থক ৩ জন আহত হয় বলে উভয় পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেন। রাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধূরীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি এখনো চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপাওে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ