• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬৯ কোটি টাকা লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬১ তম আখ মাড়াই মৌসুম । গতবারের ৬৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর,জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ  আখলাছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন,চিনিকল  শ্রমিক কর্মচারী ইউনিয়নের  সভাপতি আলী আকতার প্রমুখ।

এ  মৌসুমে ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে।  ৩৫ হাজার  মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ মেট্রিক টন  চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের মতো এবারও মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৫৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে।

এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ