• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে আগুন পোহাতে গিয়ে জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ওই বৃদ্ধা সদর উপজেলার দুহুলী গ্রামের কেরানীপাড়ার মতি মিয়ার স্ত্রী। এলাকাবাসী জানায়, শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে আগুন পোহানোর সময় জরিমন বেওয়া অগ্নিদগ্ধ হয়। শনিবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে ক’জন মিলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। এ সময় আগুনে দগ্ধ বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানাকার দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। দুপুরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ