ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কে ব্যাটারী চালিত ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দুটায় ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কের ঠসার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল আরোহী আলমগীর পার্বতীপুর উপজেলার কাজিপাড়া অসুরকোট গ্রামের বাসীন্দা ও আমবাড়ী বাজারের ঔষধ ব্যাবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঔষধ ব্যাবসায়ী আলমগীরসহ দুজন মটরসাইকেল যোগে আফতাবগঞ্জ বাজারে যাওয়ার পথে ঠসার মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার্জার চালিত রিক্সা-ভ্যান সজরে মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সুযোগে ভ্যানচালক ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মটরসাইকেল আরোহী আলমগীর কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, প্রার্থমিক তদন্ত করে মৃতদেহটি পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য প্রক্রিয়া চলছে।