• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন নিহত

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকার সাইদুরের রাইস মিলে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সাগর চন্দ্র দাসের স্ত্রী দীপ্তি রানী (৪০), তাঁর মেয়ে পূজা রায় (১০) ও সাগরের ছোট ভাই উমাকান্তের ছেলে পলক (৯)।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শীতের সকালে রোদ পোহাতে বাড়ির আঙিনায় বসে ছিল সাগর চন্দ্র দাস, তাঁর স্ত্রী দীপ্তি রানী, মেয়ে পূজা রায় ও তাঁর ছোট ভাইয়ের ছেলে পলক। এ সময় আচমকা বিকট শব্দ হয়ে বয়লার বিস্ফোরিত হয়ে তাঁদের ওপর পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় সাগর ও প্রতিবেশী নিখিলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঠাকুরগাঁও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীয়া রওনক বলেছেন, আহত দুজনের চিকিৎসা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ