• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

সিসি নিউজ ডেস্ক।। যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

চোপদারপাড়া ভোটকেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্যরা জানান, বিকেলে তারা কেন্দ্রে আসেন।

ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে কেন্দ্রের ভিতরে তাঁরা অবস্থান করছিলেন। এসময় কয়েকজন আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রের পশ্চিম দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে তারা চমকে ওঠেন।

খবর পেয়ে স্টাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা কেন্দ্রের চারপাশ পর্যবেক্ষণ করেন।

আনসারের সহকারী কমান্ডেন্ট শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ