• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পররাষ্ট্র, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে বড় চমক

সিসি নিউজ ডেস্ক।। নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের শপথগ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন জারি করেছেন।

এই দায়িত্ব বণ্টনে অনেক চমক প্রত্যাশিত ছিল। তবে এর মধ্যে অর্থ, পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনে চমক দেখিয়েছেন শেখ হাসিনা।

এর মধ্যে এবারের মন্ত্রিসভার নতুন মুখ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয় এবং সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয় সামলাতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে সবচেয়ে বড় চমক এসেছে। সদ্য বিদায়ী সরকারের তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদকে বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপনের দায়িত্ব দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রথমে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন জারি করেন।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ