• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাজী ফিরোজ ও সুনীলকে জাপা থেকে অব্যাহতি

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আজ শুক্রবার দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

জানা গেছে, কাজী ফিরোজ রশিদ প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসনেই দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে আওয়ামী লীগ ঢাকা-৬-এ জাপাকে ছাড় দেয়নি। তাই মনোনয়ন প্রত্যাহার করে নেন কাজী ফিরোজ রশীদ।

আর সুনীল শুভ রায় প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড প‌লি‌টিক্যাল সেক্রেটা‌রির দা‌য়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ