• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুয়াশা কেটে যাওয়ায় ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

সিসি নিউজ।। ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল। শনিবার বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৭টি ফ্লাইটের ঢাকাগামী চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, দেশের মধ্যে নীলফামারীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে। সূত্রমতে, ঘন কুয়াশার কারনে দুপুর ১২টায় দৃষ্টিসীমা ছিল মাত্র ২০০ মিটার ও ২টা ৩০ মিনিটে ১০০০ মিটার। ফলে বিমানবন্দরে কোন ফ্লাইট উঠানামা করতে না পারায় সিডিউল বিপর্যয় পড়েছে। দূর্ভোগে পড়েছে চার শতাধিক ঢাকাগামী বিমান যাত্রী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ যাত্রী ছিল।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। বেলা ৩টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর সহকারী ম্যানেজার মজিবর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। ৬ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানসহ বেসরকারি তিনটি কোম্পানির ৪টি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে। কুয়াশার কারণে সিডিউল বিপর্যয় হলেও কোন ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ