• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে পিক-আপসহ মুরগী চোর চক্রের ৫  সদস্য আটক 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে পিক-আপসহ মুরগী চোর চক্রের ৫ সদস্য আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) মধ্যে রাতে সদর উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চুরি করার  সময় অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হিচমী পশ্চিম পাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৪৫),পশ্চিম পারুলিয়া গ্রামের জরিপ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের  জব্বার মন্ডলের ছেলে মফিজুল ইসলাম (৪২), দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের  আব্দুস  সাত্তারের  ছেলে শহিদুল ইসলাম (৬২), বৈগ্রাম গ্রামের সাত্তার মন্ডলের ছেলে ফারুক হোসেন (৫০)
ওসি হুমায়ূন কবির জানান,আটকৃতরা দীর্ঘদিন থেকে  জেলার বিভিন্ন এলাকায় গিয়ে খামারে মুরগী চুরি করে আসছিল।উপজেলার পুরানাপৈল বনখুর  এলাকায় একটি মুরগীর খামারে   চোর চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন  তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি কাজে ব্যবহার করা একটি পিক-আপসহ চোর চক্রের ৫ সদস্যকে  আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ