• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ।। এপেক্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে দুই হাজার পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) শহরের শেরে বাংলা সড়কের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার তৃতীয় তলায় রেড চিলি রেস্টুরেন্ট চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না।
এতে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি কথাসাহিত্যিক এপেক্সিয়ান মো.আকমল সরকার রাজু।
কম্বল বিতরণ অন্যান্যদের মধ্যে এপেক্স ক্লাব অব সৈয়দপুরের সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান মো. হাফিজুর রহমান খান, জুনিয়ার সহ-সভাপতি এপেক্সিয়ান মো. সামসুল আলম ও সেক্রেটারী এপেক্সিয়ান রেহান আলী রনিসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন অনুষ্ঠানে এলাকার দুই হাজার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ