• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বিদেশী পিস্তল, ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনির ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।
কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ