• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ছোট ভাই বিরুদ্ধে বড় ভাইয়ের অর্ধকোটিরও বেশি টাকার সম্পত্তি দখলের পায়তারা, চাঁদাবাজী ও বারবার প্রাণনাশের চেষ্টার অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেঁস্তোরায় এর প্রতিকার চেয়ে ওই সংবাদ সম্মেলন করেন বড় ভাই ব্যবসায়ী মুজতাহিদ আলী বাবু। এ ঘটনায় হিউম্যান রাইটস্ মাইনোরিটি ওয়াচ (ইউকে) কর্তৃক গভীর উদ্বেগ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সৈয়দপুরে তাঁর বাবার ৩.৭৫ শতক জমিসহ আরও অন্যান্য পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা পেয়েছি। আমার নামে ওই জমির নামজারি (খারিজ) করা রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকারও বেশি। বর্তমানে আমি ব্যবসায়িক লেনদেনের কারণে ব্যাংকের কাছে ঋণী হয়ে পড়েছি। আর এ জন্য আমার নামীয় খারিজ থাকা ওই সম্পত্তি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধের চেষ্টা করি। কিন্তু তাতে আমার ছোট ভাই মোস্তাফিজ আলী বার বার বাঁধা দিচ্ছে এবং আমার নামীয় সমগ্র সম্পত্তি দখলের পায়তারা ও ৫০ লাখ চাঁদা দাবী করছে। ইতিপূর্বে ছোট ভাই মোস্তাফিজ আলী আমার বাবার স্বাক্ষর নকল করে বাবার রক্ষিত প্রায় ৩ লাখ টাকা ব্যাংক থেকে কৌশলে উত্তোলন করেছে এবং বাবার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া মূল্যবান দোকান আমার অন্যান্য ভাই ওয়ারিশের অগোচরে বিক্রি করে দিয়েছে। এছাড়াও আমাদের মাকে সুকৌশলে বেড়ানো নিয়ে যাওয়ার কথা বলে অন্যান্য ভাই বোনদের না জানিয়ে রাজবাড়ীতে মায়ের পৈত্রিক সম্পত্তি নিজ নামে করে নেয়। এর প্রতিবাদ করলে সে (ছোট ভাই) আমাকে অস্ত্র দিয়ে আঘাত ও বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। সর্বশেষ আমার নামীয় যে সম্পত্তি রয়েছে যেটি বিক্রি করে আমি আমার ব্যাংকের ঋণ শোধ করতে গেলে তাতেও বাধা দিচ্ছে। শুধু তাই নয় সে (ছোট ভাই) নিজে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাকে বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। একাধিকবার আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছে।
এ বিষয়ে এর প্রতিকার চেয়ে আমি থানায় ও কোর্টে মামলা করেছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্কে জানিয়েছে এবং সর্বশেষ সত্য উম্মোচনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চেয়ে আপনাদের দ্বারাস্থ হলাম।
মুজতাহিদ আলী বাবু আরও জানান, আমি আবারও আইনের আশ্রয়ের জন্য আবেদন করবো। কারণ আমাকে যে কোন সময় হত্যা করতে পারে। এ সব বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

এ বিষয়ে জনতে চাইলে অভিযুক্ত (ছোট ভাই) মোস্তাফিজ আলী বলেন, ‘বড় ভাইয়ের সব অভিযোগ সত্য নয়। এর বেশি তিনি কিছু বলতে চাননি।’
এ বিষয়ে হিউম্যান রাইটস্ মাইনোরিটি ওয়াচ (ইউকে) এর বাংলাদেশ প্রতিনিধি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিন ঘোষ ও দিনাজপুর শাখার প্রেসিডেন্ট আইনজীবী কমল কান্ত কর্মকার উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃংখলা বাহিনীর কাছে এর সুষ্ঠ তদন্তে সাপেক্ষে সুরাহা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ