• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি প্রতিবন্ধী শহীদুলের

সিসি নিউজ।। নীলফামারীতে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি বাক প্রতিবন্ধী মো. শহীদুল ইসলামের (৫১) গত ১৩ জানুয়ারী জেলা সদরের বাবড়িঝাড় বাজার থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ শহীদুল ইসলাম জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। এ ঘটনায় তার স্ত্রী মালেকা বেগম নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
স্ত্রী মালেকা বেগম জানান, ঘটনার তিন দিন আগে নিজ বাড়ি থেকে ছেলের শ্বশুরবাড়ি জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা গ্রামের জিয়ারুল হকের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থানকালে ১৩ জানুয়ারী বেলা তিনটার দিকে পাশ্ববর্তী বাবড়িঝাড় বাজারে গেলে নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরনে ছিল ব্লু রঙ্গের জ্যাকেট, সাদা চেক লুঙ্গি ও পায়ে চামড়ার জুতা।
শহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ (২৪) বলেন, ‘আমার বাবা কথা বলতে পারেন না কানেও শুনেন না। কোন কিছু মনে রাখতে পারেন না। তবে ইশারায় সবকিছু বুঝেন। ধারণা করা হচ্ছে ঘটনার দিন পথ ভুলে অন্য কোন দিকে চলে গেছেন। সে থেকে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। আমার মা এবং আমরা দুই ভাই, দুই বোনসহ পরিবারের স্বজনরা তার ফিরে আসার পথ চেয়ে আছি। কোন স্বহৃদয়বান ব্যক্তি তাকে চিনতে পারলে ০১৭৩৮৮৪৬১৯৫ অথবা ০১৭৫৫২৫০১৮৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ