• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলে মিলল ফেনসিডিল

সিসি নিউজ।। নীলফামারীতে দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল থেকে ১৩৮ বোতল ফেন্সিডিলউদ্ধার করা হয়েছে। এসময় জিয়ারুল ইসলাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রীজ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা থেকে মোটরসাইকেল যোগে নীলফামারী শহরে আসতেছিলেন জিয়ারুল। আসার পথে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকির প্লাস্টিকের কভার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত জিয়ারুল একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো নিয়ে এসেছিলেন তিনি। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ