• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক

সিসি নিউজ।। ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৪টি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, নীলফামারীতে সকালে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা ১১টায় ঘন কুয়াশার কারনে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ২০০ মিটার। ফলে বিমানবন্দরে কোন ফ্লাইট উঠানামা করতে না পারায় সিডিউল বিপর্যয় পড়েছে। দূর্ভোগে পড়েছে আড়াই শতাধিক ঢাকাগামী বিমান যাত্রী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ যাত্রী ছিল।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার, বেলা ১টায় তা বেড়ে ২০০ মিটারে গিয়ে দাঁড়ায়। এরপরে দ্রুত ঘন কুয়াশা কেটে যাওয়ায় বেলা ১টার দিকে ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় ৪ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে। কুয়াশার কারণে সিডিউল বিপর্যয় হলেও কোন ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ