• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুদক পরিচালকের মতবিনিময় সভা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ডিরেক্টর) মো. তালেবুর রহমান। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা দুইটায় শহরের পার্বতীপুর সড়কস্থ সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোর গেষ্টরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপপরিচালক (ডিডি) আবু হেনা মো. আশিকুর রহমান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, কথাসাহিত্যক মো. হাফিজুর রহমান হাফিজ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) সহকারী পরিচালক (এডি) মো. সাবদারুল ইসলামের সঞ্চালনায় সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য বাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য ম, আ, শামীম, সাকির হোসেন বাদল, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, হোসনে আরা লিপি ও শরীফা বেগম।
এ সময় অন্যান্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক এ. এম. তাহের ও দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী (ডিএডি) সাগর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে যারা রয়েছে তারা সকলেই সমাজের স্বনামখ্যাত ব্যক্তিবর্গ ও গুনীজন। তিনি বিগত সময়ে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে দুদকের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে দুপ্রক (দুর্নীতি প্রতিরোধ কমিটি)। কারণ দুদকের একার পক্ষে দুর্নীতি দমন কিংবা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরগুলো সহযোগী সংগঠন হিসেবে জনসচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি আগামীতে দুর্নীতি প্রতিরোধে দুপ্রক সদস্যদের আরো বেশি বেশি কর্মসূচি পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ