• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রবীণ কর্মসূচির শীতবস্ত্র বিতরন

সিসি নিউজ।। নীলফামারীতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারী) বিকেলে সদরের চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের হলরুমে দাতা সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে শতাধিক প্রবীণ নারী-পুরুষকে কম্বল বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. জাহাঙ্গীর আলম শাহ ফকির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার লোকমান হোসাইন, প্রবীণ চাপড়া  সরমজানী ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান, ইএসডিও দারোয়ানী শাখা ব্যবস্থাপক  আমিনুর রহমান, শাখা হিসাব রক্ষক গুল নাহার বেগম, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল মোমেন, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
এ সময় সৎকারের  জন্য এক প্রবীণ সন্তানকে দুই হাজার টাকা প্রদান করা হয়।
কর্মসূচি শুরু থেকে এ পর্যন্ত ইউনিয়নে প্রায় এক হাজার প্রবীণকে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ