• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীর প্রবীণ আইনজীবি আব্দুল লতীফের ইন্তেকাল

সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক জেলা আমীর ও নীলফামারী জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল লতীফ (৯৫) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি বার্ধক্য জনিত কারণে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার দুপুর ৩ টার সময় নীলফামারী বড় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ