• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দুই দরিদ্র পরিবারকে সেলাইমেশিন ও চিকিৎসা সহায়তা দিয়েছে হৃদয়ে সৈয়দপুর

সিসি নিউজ।। দুই সন্তানের জনক গোলাম মোস্তফা (৫৭)। বসবাস করেন পৈতৃক ভিটায়। তাঁর বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি মুন্সিপাড়ায়। এক সময় ঘরামির কাজ করতেন। সারাদিনে হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে যা আয় রোজগার করতেন তা দিয়ে স্ত্রী সন্তানের মুখে তুলে দিতেন অন্ন। বিবাহিত বড় ছেলে তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে থাকেন অন্যত্র। আর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে ১০ বছর আগে। শেষ বয়সে এসে সামান্য আয়রোজগার করে স্ত্রীকে নিয়ে কোন রকমে চলছিল তাঁর অভাবী সংসার। কিন্তু মাসখানেক আগে আকস্মিক প্যারালাইজড হয়ে পড়েন গোলাম মোস্তফা। এতে সংসার চালানো নিয়ে চরম বিপাকে পড়েন তিনি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে জমানো সম্বলটুকুও শেষ হয়ে পড়ে তাঁর। এমন দুঃসময়ে কি করবেন ভেবেচিন্তে কোন কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না তিনি (গোলাম মোস্তফা)। এমতাবস্থায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর শরণাপন্ন হন তিনি। পরে তাঁর বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে (গোলাম মোস্তফা) ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়। এ সময় উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, নাসিম আহমেদ জয়,মিজানুর রহমান, ইলিয়াস,আলাল মাজেদুল,জীবন উপস্থিত ছিলেন । অন্যদিকে, সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার দরিদ্র রোস্তম আলীর মেয়ে রাবেয়া খাতুনের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। জানা যায়, ক্ষুদ্র মুদি দোকানদার রোস্তম আলী স্ত্রী ও ছেলে মেয়ে ও বোনকে নিয়ে পাঁচ সদস্যের পরিবার। তাঁর যৎসামান্য রোজগারে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। ছোট মেয়ে রাবেয়া খাতুন লেখাপড়া শেষ করে বাসায় বসে রয়েছে। আর বাবার দৈনন্দিন রোজগারে সংসার চলছে না ঠিকমতো। তাই সেলাইয়ের কাজে প্রশিক্ষণপ্রাপ্ত রাবেয়া খাতুন তার বাবার কাছে একটি সেলাইমেশিন কিনে দিতে বলেন। কিন্তু অভাবের সংসার সেলাইমেশিন কেনার সামর্থ্য না থাকায় রাবেয়া খাতুন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর সদস্যদের শরণাপন্ন হন।  শনিবার  সংগঠনটির পক্ষ থেকে রাবেয়া খাতুনকে একটি সেলাইমেশিন প্রদান করা হয়েছে। এ সময় হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. রুবেল, যুগ্ম সম্পাদক সাথি আক্তার, পৌরশাখার সভাপতি শাহরোজ চান রাব্বি, যুগ্ম সম্পাদক ইমাম জায়েদ,সমাজসেবা সম্পাদক নেহা ও স্নেহা প্রমুখ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ