• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চোরাই পথে আনা কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ আটক ৮

সিসি নিউজ ডেস্ক।। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৪৫ হাজার ৪৮০ কেজি  ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে আটক  পুলিশ। উদ্ধার হওয়া পেঁয়াজের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের আব্দুজ জহুর এলাকা থেকে এসব পেঁয়াজ উদ্ধার করা হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মো. জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জের বাহুবল থানার দক্ষিণ ডুবা গ্রামের মো. সমছু মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১), বগুড়ার শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরার কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২),  সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মো. মিলন (২১) ও সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর থানার এসআই (উপপরিদর্শক) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে আটক করেন। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ