সিসি নিউজ।। নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সিদ্দিকুল আলম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জুনাইদ আহমেদ), আওয়ামী লীগ দলীয় এমপি বি এম কবিরুল হক (নড়াইল-১), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), আবুল কালাম আজাদ (রাজশাহী-৫), মাহবুব উর রহমান (চট্টগ্রাম-১), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধা-১), আওয়ামী লীগের আবু আলেহ মোহাম্মদ নাজমুল হক (মেহেরপুর-২)।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে বুধবার (৭ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
উল্লেখ্য, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। কাজী নাবিল আহমেদ ২০১৪ সালে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচনেও ব্যাপক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।